IELTS Reading Masterclass: সকল ধরণের প্রশ্নের সহজ সমাধান ও কৌশল
IELTS পরীক্ষায় অনেক শিক্ষার্থীর কাছে সবচেয়ে ভয়ের নাম হলো Reading Module। এক ঘণ্টার মধ্যে ৩টি বড় প্যাসেজ এবং ৪০টি প্রশ্নের উত্তর দেওয়া অনেকের কাছেই অসম্ভব মনে হয়। কিন্তু জানেন কি? সঠিক কৌশল বা Strategy জানা থাকলে IELTS Reading হতে পারে আপনার জন্য সবচেয়ে বেশি স্কোর তোলার জায়গা!
আজকের এই আর্টিকেলে Ashik English Care-এর পক্ষ থেকে আমরা আলোচনা করব IELTS Reading-এর প্রতিটি প্রশ্নের ধরণ (Question Types) এবং সেগুলো সমাধান করার জাদুকরী সব টিপস নিয়ে। চলুন, শুরু করা যাক আমাদের মাস্টারক্লাস!
1.True, False, Not Given এবার হবে পানির মতো সহজ।
IELTS রিডিং মডিউলে এমন কোনো পরীক্ষার্থী খুঁজে পাওয়া যাবে না যার True, False, Not Given (TFNG) নিয়ে সমস্যা নেই। পরীক্ষা দিয়ে আসার পর সবার একটাই আক্ষেপ থাকে—“ভাইয়া, আমি ভেবেছিলাম উত্তরটা False হবে, কিন্তু রেজাল্ট শিটে দেখি ওটা Not Given! কেন এমন হলো?”
আসলে সমস্যাটা আপনার ইংরেজিতে নয়, সমস্যাটা হলো লজিক বা যুক্তিতে। ক্যামব্রিজ খুব চতুরভাবে এই প্রশ্নগুলো সাজায় যাতে আপনি ফাঁদে পা দেন। বিশেষ করে False এবং Not Given-এর পার্থক্য বুঝতে না পারাই হলো মার্কস কমার মূল কারণ।
আজকের এই আর্টিকেলে আমরা এই রহস্যের জট খুলব। আমরা শিখব কীভাবে একজন গোয়েন্দার (Detective) মতো চিন্তা করে সঠিক উত্তরটি বের করা যায়।
অংশ ১: বেসিক কনসেপ্ট ক্লিয়ার করুন
অন্ধের মতো উত্তর খোঁজার আগে চলুন সংজ্ঞটা পরিষ্কার করে নিই।
১. TRUE (সত্য)
প্রশ্নের স্টেটমেন্টটি প্যাসেজের তথ্যের সাথে অর্থগতভাবে ১০০% মিলে যাবে।
- শর্ত: হুবহু শব্দ মিলতে হবে না, কিন্তু ভাবার্থ (Meaning) এক হতে হবে। সিনোনিম ব্যবহার করা হতে পারে।
২. FALSE (মিথ্যা)
প্রশ্নের স্টেটমেন্টটি প্যাসেজের তথ্যের সম্পূর্ণ বিপরীত বা বিরোধী (Opposite/Contradictory)।
- শর্ত: প্যাসেজ বলছে “সাদা”, প্রশ্ন বলছে “কালো”। অর্থাৎ, আপনি প্যাসেজ পড়ে প্রমাণ করতে পারবেন যে প্রশ্নটি ভুল বলছে।
৩. NOT GIVEN (দেওয়া নেই)
প্রশ্নের স্টেটমেন্টটি সত্য নাকি মিথ্যা—তা প্রমাণ করার মতো যথেষ্ট তথ্য প্যাসেজে নেই।
- শর্ত: হতে পারে তথ্যের কিছু অংশ আছে, কিন্তু পুরোটা নেই। অথবা লেখক এই বিষয়ে একদমই চুপ।
অংশ ২: The “False” vs “Not Given” কনফিউশন
সবচেয়ে বেশি ভুল এখানেই হয়। নিচের উদাহরণটি মনোযোগ দিয়ে পড়ুন, এটি আপনার সারা জীবনের কনফিউশন দূর করে দেবে।
Passage: “Ashik eats Biryani every Friday.” (আশিক প্রতি শুক্রবার বিরিয়ানি খায়।)
- Question 1: Ashik eats Biryani once a week.
- Answer: TRUE. (Every Friday মানেই সপ্তাহে একবার। অর্থ মিলেছে।)
- Question 2: Ashik never eats Biryani.
- Answer: FALSE. (প্যাসেজ বলছে সে খায়, প্রশ্ন বলছে সে খায় না। ঝগড়া লেগেছে, তাই False।)
- Question 3: Ashik loves to eat Tehari.
- Answer: NOT GIVEN.
- ব্যাখ্যা: প্যাসেজে বলা আছে সে বিরিয়ানি খায়। কিন্তু সে তেহারি পছন্দ করে কি করে না—সেটা কি বলা আছে? না। সে তেহারি পছন্দও করতে পারে, আবার নাও করতে পারে। যেহেতু আমরা জানি না, তাই এটি Not Given.
গোল্ডেন রুল: “যদি আপনি প্যাসেজ পড়ে প্রমাণ করতে পারেন যে প্রশ্নটি ভুল, তবেই সেটি False। আর যদি প্রমাণ করতে না পারেন যে এটি সত্য নাকি মিথ্যা, তবে সেটি Not Given।”
অংশ ৩: সঠিক উত্তর বের করার ৫টি স্ট্র্যাটেজি
পরীক্ষার হলে নিচের ৫টি ধাপ অনুসরণ করুন:
১. কি-ওয়ার্ড টেকনিক (Keywords Strategy)
প্রথমে প্রশ্নের কি-ওয়ার্ড (নাম, সাল, ভার্ব, অ্যাডজেক্টিভ) দাগান। তারপর প্যাসেজে গিয়ে সেই কি-ওয়ার্ড বা তার সিনোনিম খুঁজে বের করুন। লোকেশন খুঁজে পাওয়া হলো প্রথম কাজ।
২. কোয়ালিফায়ার বা ফাঁদ শব্দ (Watch Out for Qualifiers)
প্রশ্নের মধ্যে ছোট ছোট কিছু শব্দ থাকে যা পুরো বাক্যের অর্থ বদলে দেয়।
- Extreme Words: All, Only, Always, Never, Must.
- প্যাসেজে যদি থাকে “Some people” আর প্রশ্নে থাকে “All people”, তবে উত্তর হবে False।
- Frequency Words: Often, Usually, Sometimes, Rarely.
- প্যাসেজে যদি থাকে “Often” (প্রায়ই) আর প্রশ্নে থাকে “Always” (সর্বদা), তবে উত্তর হবে False।
৩. নিজের জ্ঞান কাজে লাগাবেন না (Don’t use outside knowledge)
এটি সাধারণ জ্ঞানের পরীক্ষা নয়।
- Passage: “The sun is cold.” (ধরে নিন প্যাসেজে এটা লেখা আছে)।
- Question: “The sun is hot.”
- Answer: FALSE.
- কারণ: আমরা জানি সূর্য গরম, কিন্তু প্যাসেজ বলছে সূর্য ঠান্ডা। আপনাকে প্যাসেজকেই সত্য মানতে হবে।
৪. প্রশ্নের ক্রম (Follow the Order)
TFNG প্রশ্নগুলো সাধারণত Sequential বা ক্রম মেনে চলে। ১ নম্বর প্রশ্নের উত্তরের পরেই ২ নম্বর প্রশ্নের উত্তর থাকবে। তাই ২ নম্বর উত্তর পাওয়ার পর ১ নম্বরের জন্য তার ওপরে খুঁজুন, নিচে নয়।
৫. তুলনা বা Comparison খেয়াল করুন
প্রশ্নে যদি দুটি জিনিসের মধ্যে তুলনা করা হয় (যেমন: A is better than B), কিন্তু প্যাসেজে যদি তাদের নাম থাকে কিন্তু কোনো তুলনা না থাকে, তবে উত্তর হবে Not Given।
অংশ ৪: প্র্যাকটিস সেশন (Test Yourself)
চলুন দেখি আপনি কতটুকু বুঝলেন। নিচের ছোট্ট প্যাসেজটি পড়ুন এবং উত্তর দিন।
Passage:
“Tourists visiting the island are advised to avoid swimming in the eastern coast due to strong currents. However, the western beaches are safe and ideal for families with children.”
Questions:
- Q: Swimming is dangerous in all parts of the island.
- Answer: FALSE. (প্যাসেজে বলেছে শুধু Eastern coast বিপজ্জনক, Western coast নিরাপদ। তাই ‘All parts’ ভুল।)
- Q: The western beaches are popular among teenagers.
- Answer: NOT GIVEN. (প্যাসেজে Western beaches-এর কথা আছে, কিন্তু কারা সেখানে বেশি যায় বা টিনএজারদের কাছে জনপ্রিয় কি না—তা বলা নেই।)
- Q: Visitors should not swim on the east side of the island.
- Answer: TRUE. (প্যাসেজে বলেছে “advised to avoid” মানেই “should not swim”। অর্থ মিলেছে।)
True, False, Not Given নিয়ে ভয়ের কিছু নেই। এটি শুধুই একটি লজিক গেম।
মূল মন্ত্র হলো:
- মিলে গেলে → True
- উল্টো হলে → False
- তথ্য না থাকলে → Not Given
2. Yes, No, Not Given সলভ করার মাস্টারক্লাস | লেখকের মতামত বোঝার উপায়
IELTS Reading-এ True/False/Not Given এবং Yes/No/Not Given-এর মধ্যে একটি সূক্ষ্ম কিন্তু বিশাল পার্থক্য রয়েছে।
-
True/False ডিল করে Facts (তথ্য) নিয়ে।
-
Yes/No ডিল করে Opinions (মতামত) বা Claims (দাবি) নিয়ে।
অর্থাৎ, Yes/No/Not Given প্রশ্নে আপনাকে ফ্যাক্ট চেক করতে হবে না, আপনাকে চেক করতে হবে—“প্রশ্নটি লেখকের মনের কথার সাথে মিলছে কি না?”। লেখক কী ভাবছেন, তার সাথে আপনি একমত নাকি দ্বিমত—সেটাই এখানে আসল।
আজ আমরা শিখব কীভাবে একজন সাইকোলজিস্টের মতো লেখকের মনের ভাব পড়ে সঠিক উত্তরটি বের করা যায়।
অংশ ১: ৩টি অপশনের সঠিক অর্থ (The Core Meanings)
উত্তর খোঁজার আগে অপশনগুলোর মানে গভীরভাবে বুঝতে হবে।
১. YES (হ্যাঁ)
প্রশ্নের স্টেটমেন্টটি লেখকের মতামত বা দাবির সাথে হুবহু মিলে যায় (Agrees with the views of the writer)।
-
লজিক: লেখক যা বলেছেন, প্রশ্নেও ঠিক তাই বলা হয়েছে (প্যারাফ্রেজ করে)।
২. NO (না)
প্রশ্নের স্টেটমেন্টটি লেখকের মতামতের সম্পূর্ণ বিরোধী বা বিপরীত (Contradicts the views of the writer)।
-
লজিক: লেখক বলছেন “এটা ভালো”, আর প্রশ্ন বলছে “এটা খারাপ”। অর্থাৎ লেখকের সাথে প্রশ্নকর্তার ঝগড়া লেগেছে।
৩. NOT GIVEN (দেওয়া নেই)
প্রশ্নের স্টেটমেন্টটি লেখকের মতামত কি না, তা জানা অসম্ভব।
-
লজিক: লেখক এই বিষয়ে কোনো মতামতই দেননি। তিনি হয়তো বিষয়টি উল্লেখ করেছেন, কিন্তু ভালো না খারাপ, উচিত না অনুচিত—সেটা বলেননি।
অংশ ২: True/False বনাম Yes/No (পার্থক্যটা কোথায়?)
অনেকে পরীক্ষার হলে Yes-এর জায়গায় True লিখে আসেন। এটি করলে আপনি শূন্য (0) পাবেন। পার্থক্যটা বুঝুন:
-
True/False Example (Fact):
-
Passage: “The sun rises in the East.” (এটা একটা ধ্রুব সত্য বা ফ্যাক্ট)।
-
-
Yes/No Example (Opinion):
-
Passage: “I believe sunrise is the most beautiful time of the day.” (এটা লেখকের ব্যক্তিগত ভালো লাগা বা মতামত)।
-
টিপস: প্রশ্নে যদি “Do the following statements agree with the views of the writer?” লেখা থাকে, তবে বুঝবেন এটি Yes/No প্রশ্ন।
অংশ ৩: No এবং Not Given-এর কনফিউশন দূর করার টেকনিক
স্টুডেন্টরা সবচেয়ে বেশি প্যাঁচ লাগায় এখানেই। নিচের উদাহরণটি দেখুন:
Passage: “Although online education is growing, the writer argues that face-to-face interaction remains superior for social development.” (যদিও অনলাইন শিক্ষা বাড়ছে, লেখক যুক্তি দিচ্ছেন যে সামাজিক বিকাশের জন্য সামনাসামনি ক্লাসই সেরা।)
-
Question 1: The writer believes face-to-face classes are better for social skills.
-
Answer: YES. (Superior এবং Better সিনোনিম। লেখকের মতের সাথে মিলেছে।)
-
-
Question 2: The writer thinks online education is the best for social skills.
-
Answer: NO. (লেখক বলছেন ফেস-টু-ফেস সেরা, প্রশ্ন বলছে অনলাইন সেরা। ঝগড়া বা কন্ট্রাডিকশন। তাই No।)
-
-
Question 3: Online education is cheaper than traditional education.
-
Answer: NOT GIVEN.
-
ব্যাখ্যা: প্যাসেজে অনলাইন এডুকেশন নিয়ে কথা হয়েছে ঠিকই, কিন্তু খরচের ব্যাপারে (Cheaper/Expensive) লেখক কি কোনো মতামত দিয়েছেন? না, দেননি। তাই এটি Not Given।
-
অংশ ৪: সলভ করার ৫টি নিনজা স্ট্র্যাটেজি
পরীক্ষার হলে এই ধাপগুলো অনুসরণ করুন:
১. Opinion Words খুঁজুন (Look for Claim Words)
প্যাসেজে লেখকের মতামত বোঝাতে কিছু নির্দিষ্ট শব্দ ব্যবহার করা হয়। যেমন:
-
Believes, Argues, Claims, Suggests, Unfortunately, Surprisingly, Should, Must. এই শব্দগুলো দেখলেই সতর্ক হয়ে যান, এখানেই উত্তর আছে।
২. পুরো অর্থ বুঝুন (Context is King)
শুধু কি-ওয়ার্ড মেলালে হবে না।
-
প্রশ্নে আছে: “The writer doubts the success of the project.”
-
প্যাসেজে আছে: “The writer is confident about the project.”
-
শব্দ মিলেছে (Success/Project), কিন্তু ভাবার্থ উল্টো (Doubts vs Confident)। তাই উত্তর NO।
৩. ইনস্ট্রাকশন ফলো করুন (Don’t Write T/F)
এটি সিলি মিস্টেক মনে হতে পারে, কিন্তু অনেক ভালো স্টুডেন্ট তাড়াহুড়ো করে Y/N এর বদলে T/F লিখে আসে। উত্তরপত্রে তোলার সময় সাবধান!
৪. ক্রম মেনে চলুন (Follow the Order)
Yes/No প্রশ্নগুলো সাধারণত Sequential বা ক্রম মেনে চলে। ১ নম্বর প্রশ্নের উত্তরের পরেই ২ নম্বর প্রশ্নের উত্তর থাকবে। এলোমেলো খোঁজার দরকার নেই।
৫. নিজের মতামত মেশাবেন না
আপনি হয়তো জানেন যে বিষয়টি সত্য, কিন্তু লেখক যদি সেটা নিয়ে কিছু না বলে থাকেন, তবে সেটা Not Given। লেখকের বাইরে গিয়ে চিন্তা করা যাবে না।
অংশ ৫: প্র্যাকটিস সেশন (Test Yourself)
নিচের অনুচ্ছেদটি পড়ুন এবং উত্তর বের করার চেষ্টা করুন।
Passage: “It is often claimed that technology makes us lonely. However, I suggest that social media actually helps us maintain relationships with distant friends, provided it is used moderately.”
Questions:
-
Q: The writer agrees that technology always causes loneliness.
-
Answer: NO. (লেখক বলেছেন “However”, মানে তিনি দ্বিমত পোষণ করছেন এবং বলছেন এটি সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে।)
-
-
Q: Social media can be beneficial if used within limits.
-
Answer: YES. (প্যাসেজে বলেছে “provided it is used moderately”, যার মানে হলো “limits”। লেখকের মতের সাথে মিলেছে।)
-
-
Q: Young people use social media more than adults.
-
Answer: NOT GIVEN. (কে বেশি ব্যবহার করে—তরুণরা নাকি বয়স্করা—সেটা নিয়ে লেখক কোনো মতামত দেননি।)
-
Yes, No, Not Given আসলে লেখকের সাথে আপনার একমত হওয়ার খেলা।
-
মিলে গেলে → Yes
-
ঝগড়া লাগলে → No
-
লেখক চুপ থাকলে → Not Given
3. Completion Tasks বোনাস মার্কসের ফাঁদ
ELTS Reading মডিউলে Completion Tasks (যেমন: Sentence, Summary, Note, Table, Flow-chart) কে বলা হয় “Bonus Marks”। কারণ এই প্রশ্নগুলোতে উত্তরগুলো সাধারণত ক্রম (Order) মেনে আসে এবং একটু সতর্ক হলে এখানে ১০০% মার্কস তোলা সম্ভব।
কিন্তু সমস্যা হলো, পরীক্ষক এখানে কিছু “Silent Trap” বা গোপন ফাঁদ পেতে রাখেন। বিশেষ করে Word Count এবং Grammar-এর ফাঁদে পড়ে অনেক ভালো স্টুডেন্টও সহজ উত্তর ভুল করে আসে।
আজ আমরা শিখব কীভাবে এই ফাঁদগুলো এড়িয়ে নির্ভুলভাবে শূন্যস্থান পূরণ করা যায়।
Completion Tasks কত প্রকার?
মূলত ৫ ধরণের প্রশ্ন এই ক্যাটাগরিতে পড়ে: ১. Sentence Completion: একটি বাক্যের শূন্যস্থান পূরণ। ২. Summary Completion: একটি প্যারাগ্রাফের সারসংক্ষেপ পূরণ (Box থাকতে পারে, নাও থাকতে পারে)। ৩. Note Completion: নোট আকারে তথ্য পূরণ। ৪. Table Completion: ছকের তথ্য পূরণ। ৫. Flow-chart Completion: কোনো প্রক্রিয়ার ধাপ পূরণ।
ধাপ ১: ইনস্ট্রাকশন বা নির্দেশের ফাঁদ (The Word Count Trap)
উত্তর খোঁজার আগে সবার প্রথমে দেখুন প্রশ্নে কী লেখা আছে।
-
“NO MORE THAN TWO WORDS AND/OR A NUMBER” এর মানে হলো:
-
১টি শব্দ = ✅ (সঠিক)
-
২টি শব্দ = ✅ (সঠিক)
-
৩টি শব্দ = ❌ (ভুল)
-
১টি শব্দ + ১টি সংখ্যা = ✅ (সঠিক)
সতর্কতা: আর্টিকেল (a, an, the) এবং প্রিপজিশনও শব্দ হিসেবে গণ্য হয়।
“The school” = ২ শব্দ।
“In 1990” = ১ শব্দ + ১ সংখ্যা।
ধাপ ২: গ্রামার দিয়ে ভবিষ্যদ্বাণী (Prediction with Grammar)
এটি হলো নিনজা টেকনিক। শূন্যস্থান পূরণ করার আগেই আপনি বলে দিতে পারবেন উত্তরে কী বসবে। শূন্যস্থানের আগের ও পরের শব্দগুলো খেয়াল করুন।
-
Article Clue: যদি দেখেন “an ______”, তাহলে উত্তরটি অবশ্যই Vowel দিয়ে শুরু হবে (যেমন: an accident)।
-
Plural Clue: যদি দেখেন “are ______” বা “many ______”, তাহলে উত্তরটি অবশ্যই Plural হবে (যেমন: reasons, people)।
-
Part of Speech:
-
“The ______ of the building…” (এখানে Noun বসবে)।
-
“It is a ______ process.” (এখানে Adjective বসবে)।
-
টিপস: যদি আপনার খুঁজে পাওয়া শব্দটি গ্রামাটিক্যালি ফিট না করে, তবে বুঝবেন উত্তরটি ভুল।
ধাপ ৩: কপি-পেস্ট রুল (Don’t Change the Form)
এটি একটি গোল্ডেন রুল।
-
প্রশ্নে যদি ক্লু-বক্স (List of words) না থাকে, তবে প্যাসেজ থেকে হুবহু শব্দ কপি করে বসাতে হবে।
-
শব্দের ফর্ম পরিবর্তন করা যাবে না।
-
প্যাসেজে আছে: “Running”
-
বাক্যে দরকার: “Run”
-
আপনি যদি “Run” লেখেন, তবে উত্তর ভুল হবে! কারণ প্যাসেজে যা আছে, তাই লিখতে হবে। যদি গ্রামারে না মেলে, তবে বুঝবেন আপনি ভুল শব্দ বেছে নিয়েছেন।
-
ধাপ ৪: লোকেশন এবং কি-ওয়ার্ড (Scan & Locate)
Completion Tasks সাধারণত Sequential বা ক্রম মেনে চলে।
-
১ নম্বর শূন্যস্থানের উত্তর যেখানে পাবেন, ২ নম্বর উত্তর তার নিচেই থাকবে।
-
প্রশ্নের কি-ওয়ার্ড (যেমন: নাম, সাল, বা বিশেষ শব্দ) ধরে প্যাসেজে লোকেশন বের করুন।
-
এরপর সেই লাইনের আগে ও পরে ভালো করে পড়ুন।
ধাপ ৫: Summary Completion (Box vs No Box)
সামারি কমপ্লিশন দুই ধরণের হয়:
Type A: Without Box (প্যাসেজ থেকে শব্দ নেওয়া)
-
এটি সহজ। এখানে সিনোনিম বা প্যারাফ্রেজিং থাকে, কিন্তু উত্তরটি হুবহু প্যাসেজ থেকে নিতে হয়।
Type B: With Box (বক্স থেকে শব্দ নেওয়া)
-
এটি কঠিন। এখানে প্যাসেজে যে শব্দটি আছে, বক্সে তার Synonym দেওয়া থাকবে।
-
উদাহরণ: প্যাসেজে আছে “Important”, বক্সে অপশন হিসেবে আছে “Significant”। আপনাকে সিগনিফিকেন্ট বেছে নিতে হবে।
Common Mistakes (যে ভুলগুলো করবেন না)
১. বানান ভুল: প্যাসেজ দেখে দেখে লেখার পরও বানান ভুল করা ক্ষমার অযোগ্য অপরাধ। স্পেলিং ভুল হলে মার্কস ০। ২. হাতের লেখা: উত্তরপত্রে উত্তর তোলার সময় অস্পষ্ট হাতের লেখা বা ছোট-বড় হাতের অক্ষরের মিশ্রণ পরিহার করুন। সব CAPITAL LETTERS-এ লেখা সবচেয়ে নিরাপদ। ৩. সময় নষ্ট: একটি শব্দের জন্য ৫ মিনিটের বেশি সময় নষ্ট করবেন না। না পেলে সেটি স্কিপ করুন, কারণ পরের সহজ প্রশ্নগুলো আপনার জন্য অপেক্ষা করছে।
IELTS Reading-এর Completion Tasks হলো আপনার স্কোর বাড়ানোর সিঁড়ি। গ্রামার প্রেডিকশন এবং কি-ওয়ার্ড স্ক্যানিং টেকনিক ব্যবহার করে এখানে সহজেই ফুল মার্কস তোলা যায়।
4. Short Answer Questions ছোট প্রশ্নের বড় ফাঁদ
IELTS Reading মডিউলে Short Answer Questions হলো সেই প্রশ্ন, যেখানে আপনাকে প্যাসেজ থেকে তথ্য খুঁজে বের করে ছোট কথায় (Short Phrase) উত্তর দিতে হয়।
অনেকে ভাবেন, “প্রশ্ন করেছে, উত্তর দিয়ে দেব, ব্যাস!” কিন্তু সমস্যা বাঁধে যখন প্রশ্নে বলা থাকে “No more than two words” আর আপনার উত্তর হয় তিনটি শব্দের। এই ছোট ভুলের কারণেই সহজ প্রশ্নের মার্কস হাতছাড়া হয়।
আজ আমরা শিখব কীভাবে একজন শার্লক হোমসের মতো নিখুঁতভাবে এই প্রশ্নগুলো সলভ করতে হয়।
Short Answer Questions আসলে কী?
এখানে সরাসরি প্রশ্ন করা হয় (WH Questions), যেমন:
-
Who (কে?)
-
Where (কোথায়?)
-
When (কখন?)
-
What (কী?)
আপনাকে প্যাসেজ থেকে নির্দিষ্ট তথ্যটি খুঁজে বের করে হুবহু কপি করে উত্তরপত্রে লিখতে হবে। নিজের ভাষায় প্যারাফ্রেজ করা যাবে না।
টেকনিক ১: ইনস্ট্রাকশন বা নির্দেশের দিকে নজর দিন
উত্তর খোঁজার আগে সবার আগে দেখুন প্রশ্নে কতটি শব্দ ব্যবহার করতে বলা হয়েছে।
-
“NO MORE THAN THREE WORDS”: ১, ২ বা ৩টি শব্দ লিখতে পারবেন। ৪টি লিখলেই উত্তর ভুল।
-
“AND/OR A NUMBER”: উত্তরের সাথে সংখ্যা থাকতে পারে।
সতর্কতা: Hyphenated words (যেমন: full-time) একটি শব্দ হিসেবে গণ্য হয়।
টেকনিক ২: WH Questions-এর লজিক বুঝুন
প্রশ্নটি শুরু কী দিয়ে হয়েছে? সেটা দেখলেই আপনি বুঝবেন প্যাসেজে আপনাকে কী খুঁজতে হবে।
-
Who: কোনো ব্যক্তির নাম বা পদের নাম খুঁজুন।
-
When: কোনো সাল, তারিখ বা সময় খুঁজুন।
-
Where: কোনো জায়গার নাম খুঁজুন।
-
How much/many: কোনো সংখ্যা বা পরিমাণ খুঁজুন।
-
What: কোনো বস্তু বা ঘটনার নাম খুঁজুন।
এই লজিকটি মাথায় থাকলে পুরো প্যারাগ্রাফ পড়ার দরকার নেই, শুধু নির্দিষ্ট শব্দটি স্ক্যান করলেই হবে।
টেকনিক ৩: ক্রম বা সিরিয়াল (The Golden Rule)
খুশির খবর হলো, Short Answer Questions সাধারণত Sequential বা ক্রম মেনে চলে।
-
১ নম্বর প্রশ্নের উত্তর যেখানে পাবেন, ২ নম্বর প্রশ্নের উত্তর তার পরেই থাকবে।
-
তাই ১ নম্বর উত্তর পাওয়ার পর আর উপরে খোঁজার দরকার নেই, নিচে খুঁজতে থাকুন। এতে প্রচুর সময় বাঁচে।
টেকনিক ৪: কপি-পেস্ট (Don’t Change Anything)
এটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস-এর মতোই।
-
প্যাসেজ থেকে শব্দটি হুবহু কপি করে বসাতে হবে।
-
টেন্স (Tense), সিঙ্গুলার/প্লুরাল বা ফর্ম পরিবর্তন করা যাবে না।
-
উদাহরণ: প্যাসেজে আছে “The scientists created a vaccination.”
-
প্রশ্ন: What did they create?
-
উত্তর: A vaccination (সঠিক)। Vaccine (ভুল, কারণ শব্দটি প্যাসেজে নেই)।
-
টেকনিক ৫: অপ্রয়োজনীয় শব্দ ছাঁটাই (Cut the Fat)
Word Limit ঠিক রাখার জন্য অপ্রয়োজনীয় শব্দ বাদ দেওয়া শিখুন।
-
Passage: “The majestic red lion.”
-
Limit: NO MORE THAN TWO WORDS.
-
Question: Which animal…?
-
Answer: Red lion (সঠিক)। The majestic red lion (ভুল, কারণ ৪টি শব্দ)।
-
মূলত আপনার দরকার Noun-টি। Adjective বা Article বাদ দিয়ে হলেও শব্দ সংখ্যা ঠিক রাখতে হবে।
Common Mistakes (যে ভুলগুলো করবেন না)
১. পুরো বাক্য লেখা: উত্তরে পুরো বাক্য লিখবেন না। শুধু কাঙ্ক্ষিত তথ্যটুকুই (Phrase) লিখুন। ২. বানান ভুল: দেখে দেখে লেখার পরও বানান ভুল করলে মার্কস ০। ৩. নিজের মতামত: প্যাসেজে যা লেখা আছে সেটাই সত্য। নিজের সাধারণ জ্ঞান ব্যবহার করবেন না।
প্র্যাকটিস উদাহরণ (Test Yourself)
Passage: “Alexander Fleming discovered penicillin in 1928 at St. Mary’s Hospital in London. This discovery revolutionized modern medicine.”
Instruction: NO MORE THAN TWO WORDS AND/OR A NUMBER.
-
Q: Who found penicillin?
-
A: Alexander Fleming (সঠিক)।
-
-
Q: When was it discovered?
-
A: In 1928 (সঠিক)। 1928 (সঠিক)।
-
-
Q: Where was the discovery made?
-
A: St. Mary’s Hospital (ভুল – ৩টি শব্দ)। London (সঠিক)। St. Mary’s (সঠিক)।
-
Short Answer Questions হলো আপনার স্কোর বুস্টার। WH Question-এর লজিক এবং Word Count-এর সতর্কতা—এই দুটি জিনিস মাথায় রাখলে এখানে ভুল করা অসম্ভব।
5. Matching Headings ভয়ের দিন শেষ ! সঠিক হেডিং এর বাংলাদেশ
ভিডিও গেমে যেমন একটা “Boss Level” থাকে যা পার করা সবচেয়ে কঠিন, IELTS Reading-এ Matching Headings হলো সেই বস লেভেল।
একটি প্যারাগ্রাফ পড়ার পর মনে হয় অপশনের সবকটি হেডিংই সঠিক! আবার কখনও মনে হয়, একটার সাথেও মিলছে না। আপনি যদি ১টি হেডিং ভুল করেন, তবে সাধারণত ২য়টিও ভুল হয় (কারণ আপনি ভুল হেডিংটি অন্য জায়গায় বসিয়ে দিয়েছেন)।
তবে ভয়ের কিছু নেই! আজ আমরা এমন কিছু “Scientific Method” শিখব, যা ফলো করলে আপনার ভুলের হার ৯০% কমে যাবে।
Matching Headings আসলে কী?
আপনাকে ৫-৭টি প্যারাগ্রাফ (Paragraph A, B, C…) দেওয়া হবে এবং ৮-১০টি হেডিংয়ের একটি তালিকা (List of Headings i, ii, iii…) দেওয়া হবে।
-
কাজ: প্রতিটি প্যারাগ্রাফের মূল ভাব (Main Idea) বা সারাংশ কোন হেডিংটির সাথে মেলে, তা খুঁজে বের করা।
-
চ্যালেঞ্জ: হেডিংয়ের সংখ্যা প্যারাগ্রাফের চেয়ে বেশি থাকে। অর্থাৎ কিছু হেডিং Extra বা Distractor হিসেবে দেওয়া থাকে।
সবচেয়ে বড় ভুল: যা আপনি করছেন
অধিকাংশ স্টুডেন্ট নিচের ভুল পদ্ধতিতে আগায়: ❌ প্রথমে সব হেডিং পড়ে নেয়। ❌ তারপর প্যারাগ্রাফ পড়ে। ❌ প্যারাগ্রাফের ভেতরের একটি শব্দের সাথে হেডিংয়ের শব্দ মিললেই সেটা দাগিয়ে দেয়।
কেন এটি ভুল? IELTS-এ পরীক্ষক ইচ্ছাকৃতভাবে প্যারাগ্রাফের ভেতরে ভুল হেডিংয়ের কিছু শব্দ ঢুকিয়ে রাখে। আপনি শব্দ মেলাতে গেলেই ফাঁদে পা দেবেন। মনে রাখবেন: “Matching Headings is about Matching Meaning, NOT Matching Words.”
নিনজা টেকনিক ১: প্যারাগ্রাফ আগে, হেডিং পরে
এটি একটি Counter-Intuitive স্ট্র্যাটেজি, কিন্তু এটিই সবচেয়ে কার্যকর।
-
নিয়ম: হেডিংগুলোর দিকে তাকাবেন না (হাত দিয়ে ঢেকে রাখুন)।
-
প্রথমে প্যারাগ্রাফ A পড়ুন।
-
পড়ার পর নিজেকে প্রশ্ন করুন: “এই প্যারাগ্রাফে লেখক আসলে কী বলতে চেয়েছেন?”
-
নিজের ভাষায় বাংলায় একটি কাল্পনিক হেডিং ঠিক করুন।
-
তারপর লিস্টের দিকে তাকান এবং আপনার ভাবনার সাথে কোন হেডিংটি মিলছে তা বের করুন।
সুবিধা: এতে আপনি কনফিউজড হবেন না এবং বায়াসড (Biased) হবেন না।
নিনজা টেকনিক ২: প্রথম ও শেষ লাইনের যাদু (Topic Sentences)
ইংরেজি রাইটিংয়ের নিয়ম অনুযায়ী, একটি প্যারাগ্রাফের মূল কথা বা Topic Sentence সাধারণত:
-
প্রথম ২ লাইনে থাকে (Introduction of the idea)।
-
অথবা শেষ লাইনে থাকে (Conclusion of the idea)।
মাঝখানের লাইনগুলোতে সাধারণত উদাহরণ (Example) বা ব্যাখ্যা (Explanation) থাকে।
-
কৌশল: পুরো প্যারাগ্রাফ না পড়ে প্রথম ২ লাইন এবং শেষ ১ লাইন খুব মনোযোগ দিয়ে পড়ুন। ৮০% ক্ষেত্রে উত্তর এখানেই লুকিয়ে থাকে।
নিনজা টেকনিক ৩: উদাহরণ বা Example ইগনোর করুন
এটি সময় বাঁচানোর সেরা উপায়। প্যারাগ্রাফের মধ্যে যদি দেখেন:
-
For example…
-
For instance…
-
Such as…
-
In 1990… (খুব নির্দিষ্ট সাল বা নাম)
…তবে সেই লাইনগুলো পড়ার দরকার নেই। কারণ Main Idea কখনোই উদাহরণের মধ্যে থাকে না। উদাহরণ শুধু মেইন আইডিয়াকে সাপোর্ট করার জন্য ব্যবহার করা হয়।
নিনজা টেকনিক ৪: Distractor বা ফাঁদ চেনার উপায়
পরীক্ষক আপনাকে ধোঁকা দেওয়ার জন্য ২ ধরণের ফাঁদ পাতে:
১. হুবহু শব্দ (Word Match): প্যারাগ্রাফে “Water pollution” লেখা আছে, হেডিংয়েও “Water pollution” আছে। সাবধান! এটি ফাঁদ হতে পারে। উত্তরটি হয়তো অন্য প্যারাগ্রাফে, যেখানে “Contamination of water” লেখা আছে। ২. আংশিক সত্য (Partial Match): হেডিংয়ের অর্ধেক কথা প্যারাগ্রাফে আছে, কিন্তু বাকি অর্ধেক নেই। এটি সঠিক উত্তর নয়। পুরো অর্থ মিলতে হবে।
নিনজা টেকনিক ৫: এলিমিনেশন মেথড (The Killing Method)
যখন দেখবেন দুটি হেডিংয়ের মধ্যে কনফিউশন হচ্ছে, তখন বাদ দেওয়ার পদ্ধতি ব্যবহার করুন।
-
হেডিং ১: এটা কি হতে পারে? না, কারণ প্যারাগ্রাফে খরচের কথা বলা হয়নি। (Cross দিন)।
-
হেডিং ২: এটা কি হতে পারে? না, কারণ এটা শুধু একটা উদাহরণের ওপর ফোকাস করেছে। (Cross দিন)।
-
হেডিং ৩: হ্যাঁ, এটাই মূল ভাব। (Tick দিন)।
ধাপ-বাই-ধাপ সলভ করার নিয়ম
১. প্রশ্ন টাইপ দেখুন: যদি দেখেন Matching Headings আছে, তবে এটি সবার শেষে সলভ করবেন না। এটি প্রথমে বা মাঝখানে সলভ করা ভালো, কারণ এতে পুরো প্যাসেজ সম্পর্কে ধারণা পাওয়া যায়। ২. প্যারাগ্রাফ A পড়ুন: প্রথম ও শেষ লাইন পড়ুন। মেইন আইডিয়া বুঝুন। ৩. লিস্ট চেক করুন: আপনার আইডিয়ার সাথে কোন হেডিং মিলছে? ৪. কি-ওয়ার্ড মেলান: হেডিংয়ের কি-ওয়ার্ডের সাথে প্যারাগ্রাফের সিনোনিম মিলছে কি না দেখুন। ৫. কেটে দিন: যে হেডিংটি ব্যবহার করেছেন, সেটি লিস্ট থেকে পেন্সিল দিয়ে কেটে দিন।
প্র্যাকটিস মেকস পারফেক্ট
Matching Headings আসলে আপনার Skimming স্কিলের পরীক্ষা। আপনি কত দ্রুত অপ্রয়োজনীয় তথ্য বাদ দিয়ে মূল কথাটি ধরতে পারেন—সেটাই এখানে দেখা হয়।
আজই ক্যামব্রিজ বই থেকে একটি প্যাসেজ নিন এবং ওপরের টেকনিকগুলো অ্যাপ্লাই করুন। শুরুতে সময় বেশি লাগলেও ধীরে ধীরে আপনি প্রো হয়ে যাবেন।
6. MCQ চার রাস্তার মোড়
IELTS Reading-এ Multiple Choice Questions (MCQ) হলো অনেকটা চার রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকার মতো। আপনি জানেন না কোন রাস্তায় গেলে গন্তব্যে পৌঁছাবেন, কারণ প্রতিটি রাস্তাই দেখতে একরকম!
পরীক্ষক এখানে আপনাকে চারটি অপশন দেয়:
-
সঠিক উত্তর (The Correct Answer)
-
ফাঁদ ১ (Distractor – False): যা প্যাসেজের উল্টো কথা বলে।
-
ফাঁদ ২ (Distractor – Not Given): যা প্যাসেজে দেওয়াই নেই।
-
ফাঁদ ৩ (Distractor – Half True): অর্ধেক সত্য, অর্ধেক মিথ্যা।
আমাদের কাজ হলো সঠিক উত্তর খোঁজা নয়, বরং ভুল রাস্তাগুলো বন্ধ করে দেওয়া। তাহলে সঠিক রাস্তাটি এমনিতেই বের হয়ে আসবে।
টেকনিক ১: আগে প্রশ্ন, পরে অপশন (Read Question First, NOT Options)
এটি MCQ সলভ করার সবচেয়ে বড় গোপন সূত্র।
-
ভুল পদ্ধতি: প্রশ্ন পড়লেন → ৪টি অপশন পড়লেন → তারপর প্যাসেজে খুঁজতে গেলেন।
-
সমস্যা: অপশনগুলো পড়লে আপনার মাথায় ৪টি ভিন্ন তথ্য ঘুরপাক খাবে। প্যাসেজ পড়ার সময় আপনি বায়াসড (Biased) হয়ে যাবেন এবং ভুল অপশনের শব্দ প্যাসেজে দেখলেই সেটা দাগিয়ে দেবেন।
-
-
সঠিক পদ্ধতি: শুধু প্রশ্নটি (Question Stem) পড়ুন → প্যাসেজে গিয়ে উত্তর খুঁজুন → নিজের মতো করে উত্তরটি বুঝুন → তারপর অপশনের দিকে তাকান।
টেকনিক ২: এলিমিনেশন মেথড (Process of Elimination)
সরাসরি সঠিক উত্তর খুঁজতে গেলে আপনি কনফিউজড হবেন। তার চেয়ে বরং ভুলগুলোকে বাদ দিন। একে বলা হয় 50/50 Strategy।
প্রতিটি অপশনকে প্রশ্ন করুন:
-
অপশন A: এটা কি প্যাসেজের সাথে মেলে? (না, প্যাসেজে এর উল্টোটা লেখা আছে)। -> বাদ (False)।
-
অপশন B: এই তথ্য কি প্যাসেজে আছে? (না, টাকার কথা তো বলাই হয়নি)। -> বাদ (Not Given)।
-
অপশন C: এটা কি আংশিক সত্য? (হ্যাঁ, কিন্তু পুরোটা কাভার করছে না)। -> বাদ (Partial Truth)।
-
অপশন D: বাকি রইল এটাই। তার মানে এটাই সঠিক উত্তর!
টেকনিক ৩: “ফাঁদ শব্দ” থেকে সাবধান (Watch Out for Distractors)
পরীক্ষক কিছু শব্দ ব্যবহার করে আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করে।
১. Extreme Words: অপশনে যদি All, Every, Only, Must, Always থাকে, তবে ৯৫% ক্ষেত্রে সেটি ভুল উত্তর। * Passage: “Many people like tea.” * Option: “All people like tea.” (ভুল)।
২. Hulhu Words (Exact Match): অপশনে যদি দেখেন প্যাসেজের হুবহু শব্দ ব্যবহার করা হয়েছে, তবে সাবধান! * সাধারণত সঠিক উত্তরে Synonym বা Paraphrasing থাকে। হুবহু শব্দ দিয়ে পরীক্ষক আপনাকে ভুল অপশনের দিকে টানে।
ধাপ-বাই-ধাপ সলভ করার নিয়ম (Step-by-Step)
১. প্রশ্ন পড়ুন: শুধু মূল প্রশ্নটি পড়ুন এবং কি-ওয়ার্ড দাগান। ২. লোকেশন বের করুন: প্যাসেজে স্ক্যান করে বের করুন কোথায় ওই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। ৩. টেক্সট পড়ুন: অপশন না দেখে প্যাসেজের ওই ৩-৪ লাইন ভালো করে পড়ে অর্থ বুঝুন। ৪. প্রেডিকশন করুন: নিজের মনে মনে একটি উত্তর ঠিক করুন। ৫. অপশন মেলান: এবার অপশনগুলো দেখুন। আপনার ভাবনার সাথে যার অর্থ (Synonym) মিলবে, সেটিই উত্তর।
একটি প্র্যাকটিক্যাল উদাহরণ (Demo)
Passage: “Although digital marketing is growing rapidly, traditional marketing methods like TV ads still hold a significant share of the market, especially among the older generation.”
Question: According to the passage, traditional marketing… A. is no longer used by companies. B. is more popular than digital marketing among all ages. C. is still important for a specific age group. D. will disappear soon.
Analysis:
-
A: প্যাসেজে বলেছে “still hold a significant share”। আর অপশনে বলছে “no longer used”। (False) -> বাদ।
-
B: প্যাসেজে বলেছে “especially among older generation”। আর অপশনে বলছে “all ages”। (False) -> বাদ।
-
D: প্যাসেজে ভবিষ্যৎ নিয়ে কিছু বলা হয়নি। (Not Given) -> বাদ।
-
C: প্যাসেজে বলেছে “older generation”। অপশনে বলেছে “specific age group”। মিলে গেছে! -> সঠিক উত্তর C।
MCQ কোনো লটারির খেলা নয়, এটি পুরোপুরি যুক্তির খেলা। পরের বার প্র্যাকটিস করার সময় তাড়াহুড়ো না করে ওপরের Elimination Method অ্যাপ্লাই করুন। সঠিক উত্তর আপনার চোখের সামনেই ভেসে উঠবে।
7. Matching Sentence Endings অর্ধেক বাক্যের ধাঁধা
IELTS Reading-এ Matching Sentence Endings টাস্কটি অনেকটা ছোটবেলার “বাম পাশ ও ডান পাশ মেলানো”-এর মতো।
আপনাকে কিছু অসম্পূর্ণ বাক্য (Questions) দেওয়া হবে এবং একটি তালিকায় বাক্যের বাকি অংশগুলো (Endings) দেওয়া থাকবে। আপনার কাজ হলো প্যাসেজ পড়ে সঠিক অংশটি খুঁজে বের করে বাক্যটি পূর্ণ করা।
শুনে সহজ মনে হলেও এখানে একটি বড় চ্যালেঞ্জ আছে: প্রশ্নের সংখ্যার চেয়ে অপশনের সংখ্যা বেশি থাকে। অর্থাৎ কিছু অপশন আপনাকে বিভ্রান্ত করার জন্য (Distractor) দেওয়া হয়। আজ আমরা শিখব কীভাবে এই ফাঁদগুলো এড়িয়ে সঠিক জোড়া মেলানো যায়।
সিক্রেট ১: ক্রম বা সিরিয়াল (The Best News)
সবচেয়ে স্বস্তির খবর হলো—এই প্রশ্নগুলো Sequential বা ক্রম মেনে চলে।
-
১ নম্বর প্রশ্নের উত্তর প্যাসেজের যেখানে পাবেন, ২ নম্বর প্রশ্নের উত্তর তার পরেই থাকবে।
-
তাই এলোমেলোভাবে পুরো প্যাসেজ খোঁজার দরকার নেই। ওপর থেকে নিচে নামলেই উত্তর পাওয়া যাবে।
সিক্রেট ২: গ্রামার হ্যাক (Grammar Prediction)
এটি হলো এই টাস্কের ম্যাজিক ট্রিক। উত্তর খোঁজার আগেই আপনি কিছু অপশন বাদ দিতে পারবেন শুধু গ্রামার দিয়ে।
-
Question Stem: “The government needs to…” (To-এর পরে সাধারণত Verb-এর Base form বসে)।
-
Option A: “…pollution is rising.” (Noun দিয়ে শুরু, তাই এটি হবে না)।
-
Option B: “…implement strict laws.” (Verb দিয়ে শুরু, তাই এটি হতে পারে)।
টিপস: বাক্যের প্রথমাংশ (Question) এবং শেষাংশ (Ending) মিলে একটি Grammatically Correct বাক্য হতে হবে। যদি গ্রামারে না মেলে, তবে সেটি উত্তর নয়।
সিক্রেট ৩: আগে প্রশ্ন, পরে অপশন (Read Questions First)
অনেকে আগে অপশনগুলো (Endings) পড়ে নেয়। এটি ভুল! কারণ অপশনে অনেকগুলো ভুল তথ্য (Distractors) থাকে যা আপনার মাথায় গেঁথে যাবে।
সঠিক পদ্ধতি:
-
শুধু Question Stem (অসম্পূর্ণ বাক্য) পড়ুন।
-
প্যাসেজে গিয়ে সেই অংশের লোকেশন বের করুন।
-
প্যাসেজটি পড়ে বুঝুন সেখানে কী বলা হয়েছে।
-
তারপর অপশনের দিকে তাকান এবং মেলান।
স্টেপ-বাই-স্টেপ সলভ করার নিয়ম
ধাপ ১: কি-ওয়ার্ড দাগান প্রশ্নের বাক্যে থাকা নাম, সাল বা মেইন ভার্বটি দাগান।
ধাপ ২: স্ক্যান করে লোকেশন বের করুন প্যাসেজে গিয়ে কি-ওয়ার্ডটি খুঁজুন। মনে রাখবেন, প্রশ্নের উত্তরগুলো সিরিয়ালি আসবে।
ধাপ ৩: অর্থ বুঝুন (Match Meaning, Not Words) প্যাসেজে হয়তো লেখা আছে “Resulted in a decrease”, আর অপশনে লেখা আছে “Caused a drop”। শব্দ আলাদা হলেও অর্থ এক। হুবহু শব্দ না খুঁজে প্যারাফ্রেজিং খুঁজুন।
ধাপ ৪: এলিমিনেশন (Elimination) যে অপশনগুলো গ্রামাটিক্যালি মিলছে না বা অর্থের সাথে যাচ্ছে না, সেগুলোকে কেটে দিন।
একটি প্র্যাকটিক্যাল উদাহরণ (Demo)
Passage: “Although plastic is cheap to produce, its impact on marine life is devastating. Turtles often mistake plastic bags for jellyfish and consume them, leading to fatal blockage in their digestive systems.”
Question: Turtles eat plastic bags because…
List of Endings: A. they are cheap to produce. B. they resemble their natural food. C. digestive systems are blocked.
বিশ্লেষণ:
-
A: প্যাসেজে “Cheap” আছে, কিন্তু কচ্ছপ কি সস্তা বলে খায়? না। (Distractor)।
-
C: এটি খাওয়ার “ফলাফল”, খাওয়ার “কারণ” নয়। (Trick)।
-
B: প্যাসেজে বলেছে “mistake plastic bags for jellyfish” (জেলিলফিশ মনে করে ভুল করে)। অপশনে বলেছে “resemble their natural food” (প্রাকৃতিক খাবারের মতো দেখতে)।
-
সঠিক উত্তর: B
Common Mistakes (যে ভুলগুলো করবেন না)
১. অর্ধেক বাক্য মিলিয়ে দেখা: প্রশ্নের বাক্য এবং উত্তরের বাক্য জোড়া লাগানোর পর পুরো বাক্যটি একবার পড়ে দেখুন—এটি কোনো অর্থপূর্ণ বাক্য হলো কি না। ২. হুবহু শব্দ দেখে দাগানো: প্যাসেজের শব্দের সাথে অপশনের শব্দ মিললেই দাগাবেন না। পরীক্ষক সাধারণত ভুল অপশনে প্যাসেজের শব্দ ব্যবহার করে ফাঁদ পাতে। ৩. সাধারণ জ্ঞান ব্যবহার করা: আপনার মনে হতে পারে এটি সত্য, কিন্তু প্যাসেজে না থাকলে সেটি উত্তর হবে না।
Matching Sentence Endings আসলে আপনার “Logic + Grammar”-এর পরীক্ষা। ক্রম মেনে চলা এবং গ্রামার চেক করা—এই দুটি অস্ত্র ব্যবহার করলে এখানে ভুল করা কঠিন।
📢 ফ্রি স্পোকেন ইংলিশ সেমিনার! আপনি কি ইংরেজিতে কথা বলার জড়তা কাটাতে চান? প্রতি সপ্তাহে আমরা আয়োজন করছি “Weekly Free Spoken English Seminar“। সরাসরি আমার গাইডলাইনে প্র্যাকটিস করতে এবং এক্সক্লুসিভ টিপস পেতে এখনই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন।
👉 জয়েন করতে এখানে ক্লিক করুন: